Return & Replacement Policy
রিটার্ন ও ক্যান্সেলেশন পলিসি
অর্ডার বাতিল
Solvix Beauty-তে অর্ডার কনফার্ম হয়ে গেলে তা আর বাতিল করা যায় না।
প্রতিটি পণ্য যত্নসহকারে চেক, প্রস্তুত এবং দায়িত্বের সাথে প্যাক করা হয়। তাই শেষ মুহূর্তে অর্ডার বাতিল বা ডেলিভারির সময় পার্সেল ফিরিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।
পার্সেল পাঠানোর পর বাতিল বা ফিরিয়ে দিলে
এরপরও যদি আপনি অর্ডার বাতিল করেন বা পার্সেল নিতে অস্বীকার করেন, তাহলে ডেলিভারি চার্জ ও প্যাকেজিং খরচ আপনাকে পরিশোধ করতে হবে।
ডেলিভারির সময় পণ্য চেক করুন
ডেলিভারি ম্যানের সামনেই পণ্যটি ভালোভাবে চেক করুন। ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পেলে অবিলম্বে আমাদের জানাতে হবে।
রিপ্লেসমেন্ট ক্লেইম
রিপ্লেসমেন্ট পেতে সমস্যাটি স্পষ্টভাবে দেখা যায় এমন একটি পরিষ্কার ভিডিও পাঠাতে হবে। পণ্য খোলা বা ব্যবহারের সময় সমস্যাটি ভিডিওতে পরিষ্কারভাবে দেখাতে হবে।
অনুমোদিত হলে ৭২ ঘণ্টার মধ্যে পণ্য রিপ্লেস করা হবে। কোনো অবস্থাতেই রিফান্ড দেওয়া হয় না।
আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। 💜